× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুরি হওয়া রিকশা খুঁজতে গিয়ে নিজেই চোরের সরদার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২ ১৪:২৪ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২২ ১৬:৩৭ পিএম

সবুজবাগ ও মুগদা থেকে গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা। ছবি: প্রবা

সবুজবাগ ও মুগদা থেকে গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা। ছবি: প্রবা

এক যুগ আগে নিজের চুরি যাওয়া রিকশা খুঁজতে গিয়ে চোর চক্রের সঙ্গে সখ্য। এরপর নিজেই চুরিকে পেশা হিসেবে নেয় কামাল হোসেন কমল। গড়ে তোলেন সংঘবদ্ধ অটোরিকশা চোরচক্র।

রাজধানীর সবুজবাগ ও মুগদা থেকে অটোরিকশা চোরচক্রের হোতা কামাল হোসেন কাজলসহ ৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। এ সময় ২৩টি চোরাই অটোরিকশা উদ্ধারও করা হয়েছে। গ্রেপ্তার অন্যরা হলেন- মো. সাজু, মো. ফজলু ও শাহিন সরদার। 

বুধবার কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে চোরাই ও ছিনতাই করা রিকশা রং পরিবর্তন করে বিক্রি করে আসছিল চক্রটি। 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল বুধবার (১৭ আগস্ট) ভোরে সবুজবাগ ও মুগদা এলাকার বিভিন্ন গ্যারেজে অভিযান চালিয়ে চক্রের সদস্যের গ্রেপ্তার করে।

র‌্যাব-৩ অধিনায়ক বলেন, কমল ১৫ বছর আগে কাজের সন্ধানে ঢাকায় এসে রিকশা চালানো শুরু করে। একদিন তার রিকশাটি চুরি হয়ে যায়। তারপর রিকশার মালিক তার কাছ থেকে চুরি যাওয়া রিকশার দাম আদায় করে। সে ধার করে  চুরি যাওয়া রিকশার দাম পরিশোধ করে এবং সেটি (রিকশা) খুঁজতে থাকে। এ সময় তার সঙ্গে অপরাধ জগতের সদস্যদের পরিচয় হয়। এরপর সে নিজেই রিকশা চুরিকে পেশা হিসেবে নেয়।

তিনি বলেন, কমল ১২ বছর ধরে রিকশা চুরি, ছিনতাই, ডাকাতি করে আসছে। প্রথমে কমল নিজে একা রিকশা চুরি করত। নতুন রিকশায় উঠে কোমল পানীয় খাইয়ে চালককে অজ্ঞান করে রিকশা নিয়ে পালিয়ে যেত। আবার কখনও চেতনানাশক মেশানো রুমালের ঘ্রাণ শুকিয়ে চালককে অচেতন করে রিকশা চুরি করত সে।

এরপর সে রিকশা চুরির জন্য একটি চক্র গড়ে তোলে। তারা রাজধানীর বিভিন্ন জায়গায় রিকশা নিয়ে ঘুরে বেড়াত। সাজু রিকশা চালিয়ে যেত। পথে নতুন রিকশা দেখলে তার ওপর নজর রাখত। তারপর কমল রিকশা চালককে বলত সামনের রাস্তার একটি বাসা থেকে আমার কিছু মাল তুলব। মালগুলো কাছাকাছি আরেকটি বাসায় পৌঁছে দিলে সে আরেকটি কাজের জন্য নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া দেওয়ার প্রস্তাব দিত এবং রিকশা চালকের কাছ থেকে তার মোবাইল নাম্বার সংগ্রহ করত। বেশি ভাড়া পাওয়ার আশায় রিকশা চালক তার কথায় রাজি হয়ে যেত।

তারপর সুবিধামত একটি বাসার সামনে রিকশা থামিয়ে রিকশা চালককে বলত আপনাকে বাসার ভেতর ঢুকে মালামাল নিয়ে আসতে হবে। রিকশা চালক বাসার ভেতরে ঢোকা মাত্র চক্রের অপর সদস্য ফজলু গাড়ি নিয়ে দ্রুত সটকে পড়ত।

র‌্যাব জানায়, চুরি যাওয়া রিকশা শাহীন, আকবর, মনির এবং বাবলুর গ্যারেজে নিয়ে লুকিয়ে রাখত। তারপর রিকশার মালিককে ফোন দিয়ে টাকা দাবি করত। এই টাকা বিকাশের মাধ্যমে আদায় করত। এরপর একটি স্থানে রিকশা রেখে মালিককে নিয়ে যেতে বলত। এ চক্রের সদস্যরা একাধিকবার গ্রেপ্তার হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা