× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা ওয়াসার ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

ঢাকা ওয়াসার বার্ষিক প্রতিবেদন প্রণয়ন কমিটির আহ্বায়ক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ও অ্যান্ড এম) মির্জা গোলাম কিবরিয়া ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে আয়োজিত মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রতিবেদনটি হস্তান্তর করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা ওয়াসার বার্ষিক প্রতিবেদন প্রণয়ন কমিটির আহ্বায়ক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ও অ্যান্ড এম) মির্জা গোলাম কিবরিয়া ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে আয়োজিত মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রতিবেদনটি হস্তান্তর করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা ওয়াসার ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত বার্ষিক প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামের কাছে মঙ্গলবার প্রতিবেদন জমা দেওয়া হয়।

ঢাকা ওয়াসার বার্ষিক প্রতিবেদন প্রণয়ন কমিটির আহ্বায়ক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ও অ্যান্ড এম) মির্জা গোলাম কিবরিয়া ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটি হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (এডমিন) এ.কে.এ.এম ফজলুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. মিজানুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএ্যান্ডডি) মো. আজিজুল হক, প্রধান প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সালেকুর রহমানসহ ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরে ঢাকা ওয়াসার বিভিন্ন কার্যক্রম, অর্জন, উন্নয়ন প্রকল্প ও আর্থিক ব্যবস্থাপনার তথ্যসম্বলিত চূড়ান্ত বার্ষিক প্রতিবেদন প্রণয়নে সংশ্লিষ্টদের অবদানের প্রশংসা করা হয়। প্রতিবেদনটি সংস্থার কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা