× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাত দিনেও খোঁজ মেলেনি লিমনের

‎কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

নিখোঁজ লিমন। প্রবা ফটো

নিখোঁজ লিমন। প্রবা ফটো

‎ঢাকার কামরাঙ্গীচর এলাকায় থেকে নিখোঁজ লিমনকে (১৩) ৭ দিনেও উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। এর আগে ‎গত ১৪ জুন সকাল সাতটার দিকে বাসা থেকে বের হয়ে গভীর রাতেও বাসায় ফিরেনি লিমন। এ ঘটনায় কামরাঙ্গীচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লিমনের বাবা।

নিখোঁজ লিমন লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার জগতবাড়ী ইউনিয়নের মোহাম্মপুর গ্রামের মো. খলিল উদ্দিনের ছেলে। 

‎জানা যায়, গত ১৩ জুন সকালে বাসযোগে পাটগ্রাম লালমনিরহাট এলাকা থেকে কাজের উদ্দেশ্যে ঢাকার কামরাঙ্গীচর নানার বাসায় আসেন। রাতে কারখানা গিয়ে কাজের ধরণ দেখে পছন্দ হয়নি। পরবর্তী দিন সকাল ৭ টায় বাসা থেকে বের হলে আর বাসায় ফিরে আসেনি।

‎নিখোঁজ লিমনের নানা খতিবর রহমান জানান, লিমন গত ৮মাস ধরে ঢাকার সদরঘাট এলাকায় একটি মিনি গার্মেন্টসে (থ্রি-পিছ কারখানা) সেলাইয়ের কাজ করতো। কোরবানীর ঈদের ছুটিতে গ্রামের বাড়ী লালমনিরহাট যাওয়ার পর গত ১৩ জুন আবার ঢাকায় আসে। সেদিনই সে তার কাজে যোগ না দিয়ে আমার বাসায় আসে এবং রাতে আমার অ্যাম্বোটারী কারখানায় কাজের উদ্দেশে যায়। কিন্তু মেশিনের শব্দ তার পছন্দ না হওয়ায় বাসায় চলে আসে। পরদিন ১৪ জুন সকাল ৭ টার দিকে বাসা থেকে বের হয়ে গভীর রাতেও বাসায় ফিরেনি লিমন।

‎লিমনের মামা দিপু ইসলাম বলেন, নিখোঁজের ৭ দিন অতিবাহিত হলেও লিমনকে পাওয়া না যাওয়ায় আমরা চিন্তিত।

‎কামরাঙ্গীচর থানার ওসি বলেন, নিখোঁজ লিমনের সন্ধানের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা