× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহবাগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১৪:২২ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৬ ১৪:২৭ পিএম

রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার শাহবাগে বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকানপাট থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

জাতীয় সংসদের অধিবেশন শেষে রবিবার রাতে প্রতিমন্ত্রী আকস্মিকভাবে শাহবাগ এলাকায় যান।

এসময় শাহবাগের বিভিন্ন দোকানের সামনে যত্রতত্র ময়লা পড়ে থাকতে দেখে প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং সরাসরি দোকানিদের সতর্ক করেন। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে দোকানিদের মাঝে ডাস্টবিন বিতরণ করেন তিনি।

অভিযানের অংশ হিসেবে, ময়লা ফেলে পরিবেশ দূষণের দায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জন দোকানিকে মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা বলছি না যে রাতারাতি ঢাকা শহরকে সিঙ্গাপুর বা ইউরোপের মতো পরিচ্ছন্ন করে ফেলবো। কিন্তু আমাদের ঢাকাকে নিজেদের মতো করে পরিচ্ছন্ন ও সাধারণ মানুষের বসবাসযোগ্য রাখতে চাই”।

জরিমানার বিষয়ে তিনি বলেন, “গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা কোনো নাগরিকের ওপর জুলুম করতে চাই না। তবে আমরা প্রত্যাশা করি, নাগরিকরা যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে জমিয়ে রাখবেন, যেখান থেকে সিটি কর্পোরেশন তা সংগ্রহ করবে”।

এ সময় সুনাগরিক হিসেবে সবাইকে সদভ্যাস চর্চা করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা