প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৬ ১৭:৪৬ পিএম
বাকশালী শাসনে দেশের সব সংবাদপত্র বন্ধের কালো দিবস উপলক্ষে ‘ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল।
ঢাকার সার্কিট হাউস রোডে ডিএফপির ১১২ নং সম্মেলন কক্ষে সোমবার (১৫ জুন) এ সেমিনারের আয়োজন করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এতে সভাপতিত্ব করবেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
সেমিনারে অংশগ্রহণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্য ও দৈনিক যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার সবার সদয় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।