× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশ ও প্রতিষ্ঠানের স্বার্থে প্রকল্প বাস্তবায়ন করতে হবে : বিএডিসির চেয়ারম্যান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৬ ০০:১৬ এএম

মোঃ আজিজুল ইসলাম। ছবি: সংগৃহীত

মোঃ আজিজুল ইসলাম। ছবি: সংগৃহীত

দেশ ও প্রতিষ্ঠানের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজের গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়েই প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন বিএডিসির চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম। 

সংস্থার সম্মেলন কক্ষে মঙ্গলবার (৯ জুন) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রকল্প পরিচালকদের এই নির্দেশনা দেন। কর্মসূচিতে বিভিন্ন প্রকল্পের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএডিসি চেয়ারম্যান বলেন, কোনো কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের অন্যতম পূর্বশর্ত হলো যথাযথ ও কার্যকর পরিকল্পনা প্রণয়ন। প্রতি অর্থবছরের শুরুতেই বাস্তবায়নযোগ্য কার্যক্রম বিশ্লেষণ করে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। তিনি জানান, প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে প্রকল্পের ডিপিপি এবং পিপিআরসহ অন্যান্য আর্থিক শৃঙ্খলার উপর পরিমিত এবং সম্যক জ্ঞান প্রকল্প পরিচালকদের থাকতে হবে। ইচ্ছানুযায়ী প্রকল্পের সুফল ও উন্নয়ন পরিপন্থী কোন পদক্ষেপ কোনোভাবেই নেওয়া যাবে না। সরকারের গৃহীত কৌশল ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল ধরনের পদক্ষেপ নেওয়ার জন্যও প্রশিক্ষণ কর্মসূচিতে গুরুত্বারোপ করেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা