× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৌচাকে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ৪৭ মিনিট আগে

নিহত মো. বিল্লাল হোসেন তালুকদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত মো. বিল্লাল হোসেন তালুকদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার মৌচাকে ছুরিকাঘাতে মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।

রমনা থানার মৌচাক আনারকলি মার্কেটের সামনে সোমবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লাল রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি মালিবাগের বাগান বাড়ির ৫১২ নম্বর বাসার মৃত ইউসুফ তালুকদারের ছেলে। তিনি ইট বালু ব্যবসা করতেন। তাকে হাসপাতালে নিয়ে আসা মো. মোবারক হোসেন আকাশ এসব তথ্য জানিয়েছেন।

তিনি দাবি করেন, রাত ৮টার দিকে রমনা মৌচাক আনারকলি মার্কেটের সামনে রমনা থানার যুবদলের লুৎফুরের নেতৃত্বে অজ্ঞাত ১০/১২ মিলে বিল্লালকে বুকের ডানপাশে  ছুরিআঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা