× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমিশন বাড়ানোর দাবি সিএনজি স্টেশন মালিকদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

কমিশন বাড়ানোর দাবি সিএনজি স্টেশন মালিকদের

সিএনজি ফিলিং স্টেশন মালিকদের কমিশন ঘনমিটারপ্রতি বর্তমান ৮ টাকা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা করার দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে তারা ৩০ জুনের মধ্যে দাবি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করেছে। ভবিষ্যতে বিদ্যুৎ ও অন্যান্য ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কমিশন স্বয়ংক্রিয়ভাবে সমন্বয়ের ব্যবস্থারও দাবি জানানো হয়েছে। 

শনিবার (৬ জুন) রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব কথা জানান। তারা বলেন, বিদ্যুতের দামসহ বিভিন্ন ব্যয় বৃদ্ধির কারণে বর্তমান কমিশনের সঙ্গে অতিরিক্ত ৫ টাকা ৯৬ পয়সা সমন্বয় করা জরুরি, নইলে খাতটি টিকিয়ে রাখা সম্ভব নয়।

নেতারা আরও জানান, সড়ক ও জনপথ বিভাগের ইজারা ফি, লাইসেনস নবায়ন ব্যয়, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, কর্মচারীদের বেতন-ভাতা, ব্যাংক গ্যারান্টি ও সুদ, মূল্যস্ফীতি এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে পরিচালন ব্যয় অনেক বেড়েছে। ফলে সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি করে অনেক স্টেশন লোকসানে চলছে এবং কিছু স্টেশন বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি কমিটি ও মন্ত্রণালয় যৌক্তিকতা স্বীকার করলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুপারিশগুলো বাস্তবায়িত হয়নি।

সংবাদ সম্মেলনে সংগঠনটি আশা প্রকাশ করে, ৩০ জুনের মধ্যে সরকার দাবি মেনে নেবে। অন্যথায় ১ জুলাই থেকে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা