প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৬ ১৭:১২ পিএম
আপডেট : ০১ জুন ২০২৬ ১৮:৩৯ পিএম
ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া। ফাইল ছবি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ, পরিচালনা এবং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে সোমবার এ তথ্য জানানো হয়।
আদেশে জানানো হয়, গোলাম কিবরিয়া অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োজিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের একটি স্মারকের সূত্র ধরে তার বিরুদ্ধে মার্কেট পরিচালনা ও দোকান বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করে ডিএসসিসির সচিব দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এই আদেশের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।