× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজে গাড়ি চালিয়ে বর্জ্য অপসারণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাসস

প্রকাশ : ৩০ মে ২০২৬ ১১:১৫ এএম

নিজেই গাড়ি চালিয়ে শুক্রবার বিকালে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

নিজেই গাড়ি চালিয়ে শুক্রবার বিকালে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

নিজে গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি শুক্রবার এ তথ্য জানান। 

তিনি বলেন, “রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া যথাযথভাবে হচ্ছে কিনা তা দেখতে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেই তাঁর গাড়ি চালিয়ে বিভিন্ন রুট ঘুরে দেখেছেন”।

প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে গুলশান এভিনিউর বাসা থেকে বেরিয়ে গুলশান-১ নম্বর সড়ক হয়ে হাতিরঝিল, রামপুরা রোড ও মালিবাগের আবুল হোটেল দিয়ে তালতলা মার্কেট হয়ে বাসাবো যান বলেও জানান জাহিদুল ইসলাম রনি।

উপ-প্রেস সচিব আরও বলেন, “এরপর প্রধানমন্ত্রীর গাড়ি কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে বাম দিকে যাত্রাবাড়ী মোড় দিয়ে ধোলাইখাল হয়ে শহীদ ফারুক সড়ক; দয়াগঞ্জ সড়ক দিয়ে নারিন্দা হয়ে রায়সাহেব বাজার মোড় দিয়ে আদালত সড়ক হয়ে নয়া বাজার; বংশাল রোড হয়ে গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে নিউমার্কেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি থেকে ডান দিকে কলাবাগান, মিরপুর রোড ও সিটি কলেজের সামনে দিয়ে সীমান্ত স্কয়ার হয়ে জিগাতলা বাসস্ট্যান্ড দিয়ে ২৭ নম্বর সড়ক হয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে মহাখালী সড়ক প্রদক্ষিণ করেছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা