× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্জ্য অপসারণে গাফিলতি: দুই কর্মকর্তা বরখাস্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৬ ০৮:৪৭ এএম

বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির এবং মো. সাদেকুর রহমান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির এবং মো. সাদেকুর রহমান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও রাজধানীর বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা পরিষ্কারে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ও সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তাদেরকে দুজনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ও সাময়িক বরখাস্ত করে শুক্রবার বিকালে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রীন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে অনিয়ম ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন মো. সাদেকুর রহমান এবং কাজী সালেহ মুস্তানজির।

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানীর ময়লা-আবর্জনা অপসারণ, পানি নিষ্কাশন ব্যবস্থা পরিষ্কার এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা