× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এতিম ও দুস্থ শিশুদের সঙ্গে ডিসি ফরিদা খানমের ঈদ উদযাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৬ ১৮:৫৩ পিএম

এতিম শিশুদের সঙ্গে ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এতিম শিশুদের সঙ্গে ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম এতিম ও দুস্থ মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন।

ঢাকার মিন্টু রোডের বাংলোতে বুধবার কল্যাণপুরের মদিনাতুল উলুম মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য এই বিশেষ আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের পক্ষ থেকে শিশুদের নতুন জামাকাপড়, টুপি এবং উন্নতমানের খাবার দেওয়া হয়। এসময় শিশুরা ডিসি ফরিদা খানমের সঙ্গে ছবি তুলে ঈদের আনন্দ ভাগাভাগি করে।

শিক্ষর্থীরা জানায়, এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত এবং নিজেদের পরিবারের সঙ্গেই ঈদ উদযাপনের মতো অনুভব করছে। এই উদ্যোগ ঢাকা জেলা প্রশাসনের ২৫৪ বছরের ইতিহাসে প্রথম বলে জানা গেছে।

মদিনাতুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি আব্দুল মাজীদ বলেন, ‘এতিম শিশুদের পাশে দাঁড়ানো অত্যন্ত মানবিক কাজ। জেলা প্রশাসকের এই উদ্যোগ শিশুদের মাঝে ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে। আমরা তার জন্য দোয়া করি।’

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সুবিধাবঞ্চিত শিশুরাও সেই আনন্দে শামিল হতে পারে। এতিম ও অসহায় এসব শিশুদের মুখের হাসিই আজ আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

তিনি বলেন, ‘অনেক শিশুই আছে, যারা ঈদের নতুন জামা বা পরিবারের সঙ্গে আনন্দ করার সুযোগ পায় না। আমরা চেয়েছি অন্তত একটি দিনের জন্য হলেও তারা যেন অনুভব করে—রাষ্ট্র, সমাজ ও প্রশাসন তাদের পাশে আছে। তারা একা নয়।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘এই শিশুরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের ভালোবাসা, যত্ন ও মানবিক পরিবেশ দেওয়ার দায়িত্ব আমাদের সবার। ঈদ হোক সহমর্মিতা, ভালোবাসা ও মানবিকতার উৎসব। সুতরাং সমাজের প্রতিটি দেয়াল ভেঙে এই উৎসব ছড়িয়ে দিতে হবে৷ আমি জেলা প্রশাসক; আমি তো মা। সন্তানের দুঃখ, কষ্ট, যন্ত্রনা আমাকে স্পর্শ করে৷ সেই বোধ থেকেই আমরা চেয়েছি আমাদের এসব সন্তানদের নিয়ে একটি ভালো মুহুর্ত কাটাতে৷

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা