× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় এক বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৪

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৬ ১৩:৫০ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঢাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আরেকটি বাসকে ধাক্কা দিয়েছে। এতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। 

ঢাকার নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার পর ওই এলাকার সড়কে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখো মানুষেরা।

নিহতরা হলেন, বাগেরহা্টের মোংলা থানার আ. রশিদ জমাদ্দারের ছেলে কবির জমাদ্দার (৪৭), তার স্ত্রী লাইজু বেগম (৩৮), একই এলাকার সুলতান ফরাজির মেয়ে খুশি বেগম (৩৫) এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার মজিবরের ছেলে মো. রবিউল (২২)।

আহতদের নাম-পরিচয় তাতক্ষণিকভাবে জানা যায়নি। গুরুতর আহত কয়েকজন কুর্মিটোলা ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি প্রতিদিনের বাংলাদেশেকে নিশ্চিত করেছেন ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম।

ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে হাজির হয় অতিরিক্ত পুলিশ। তার আগেই পালিয়ে যায় ঘাতক বাসের চালক ও হেলপার।

পুলিশ জানায়, নতুন বাজারের নর্দ্দা এলাকায় সড়কের সঙ্গে একটি বাস কাউন্টার আছে। ওখানের রাস্তায় ভিড় থাকে। পটুয়াখালী থেকে ছেড়ে আসা একটি বাস ওই পথে বেপরোয়া গতিতে আসছিল। নতুন বাজার থেকে উত্তরামুখী সড়ক পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপরে বাস উঠিয়ে দেয়। গতি নিয়ন্ত্রণ করতে না পারায় বাসটি বিপরীত লেনের উত্তরা থেকে গুলিস্তানগামী সড়কে থাকা একটি বাসে ধাক্কা দেয়। এ ঘটনায় মোট চার যাত্রী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঘাতক বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পটুয়াখালী থেকেই বাসটি বেপরোয়া গতিতে আসছিল। চালক ও হেলপার ছিল অবাধ্য। পুরো রাস্তায় চিৎকার চেঁচামেচি করেছে চালক।

পুলিশ আরও জানায়, গুলিস্তানগামী বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাতক বাসটিসহ ক্ষতিগ্রস্ত বাসটি থানা হেফাজতে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা