× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুরাইনে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৬ ১৫:২৬ পিএম

আপডেট : ২৬ মে ২০২৬ ১৫:৩৮ পিএম

ঢাকার কদমতলির জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। প্রতীকী ছবি

ঢাকার কদমতলির জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। প্রতীকী ছবি

ঢাকার কদমতলির জুরাইনে বৃষ্টির পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

জুরাইন রিশি পাড়া মেইন রাস্তায় মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন। 

তাকে হাসপাতালে নিয়ে আসা (পথচারী)  তৈয়ব আলী জানান, নিহত আনোয়ার হোসেন  ১২টার দিকে জুরাইন ঋষিপাড়া মেইন রাস্তা দিয়ে বৃষ্টির পানিতে হেঁটে যাচ্ছিলেন। ওই পানিতে বিদ্যুতের তার ছিড়ে পড়ে ছিল। ফলে তিনি বিদ্যুতস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।

তিনি জানান, অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই, ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, নিহত আনোয়ারে পূর্ণ ঠিকানা এখনও জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা