প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ মে ২০২৬ ১৩:১৪ পিএম
আপডেট : ২৬ মে ২০২৬ ১৩:৪০ পিএম
ঢাকাসহ আশপাশের এলাকায় মঙ্গলবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ছবি: সংগৃহীত
ঢাকায় মঙ্গলবার সকাল ১১টা ৪২ মিনিটের দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারে (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬।
এর উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে বলেও জানিয়েছে ইএমএসসি।
সংস্থাটি আরও জানায়, এটি ময়মনসিংহ থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছিল। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ পূর্ব দ্রাঘিমাংশে।
ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়েছে।