× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৬ ১২:৪৪ পিএম

আপডেট : ২৬ মে ২০২৬ ১৩:১২ পিএম

প্রগতি সরণি ও যমুনা ফিউচার পার্ক এলাকায় বৃষ্টি। ছবি: শেখ আব্দুল্লাহ আল নোমান

প্রগতি সরণি ও যমুনা ফিউচার পার্ক এলাকায় বৃষ্টি। ছবি: শেখ আব্দুল্লাহ আল নোমান

দুপুরে হঠাৎ করেই বদলে গেছে আবহাওয়া। আকাশ অন্ধকার হয়ে বিভিন্ন এলাকায় শুরু হয় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত।

ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার দেখা মিলেছে ঝড়ো হাওয়াসহ মাঝারি বৃষ্টির। 

সকালে কিছুটা শীতল স্বাভাবিক থাকলেও দুপুর নাগাদ আবহাওয়া বেশ অস্বাভাবিক হয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি, কোথাও কোথাও মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত দেখা যাচ্ছে।

এদিকে ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ। বাস, ট্রেন ও ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফেরার চাপ। এর মাঝে বৈরী আবহাওয়া আর বৃষ্টি মিলিয়ে সড়ক ও মহাসড়কে যানজট ও ভোগান্তির আশঙ্কা বাড়ছে। অনেকেই গরু কেনার জন্য হাটে যাচ্ছেন, সেখানেও বৃষ্টি ও কাদা-পিচ্ছিল সড়কের কারণে বাড়ছে ভিড় ও দুর্ভোগ।

ঈদের ছুটিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় হালকা ও মাঝারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বিকাল ৪টার মধ্যে ঢাকা ও আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে দুপুর ২টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত ও বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, চাঁদপুর ও কুমিল্লার কিছু এলাকায় বিকাল ৪টার মধ্যে একই ধরনের আবহাওয়ার শঙ্কা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা