প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬ ২১:৫১ পিএম
আপডেট : ২৬ মে ২০২৬ ১০:২২ এএম
এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীর কালশীর একটি বস্তিতে ধরা আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাহিনীর মিডিয়া সেলের এক বার্তায় জানানো হয়, ১৫ ইউনিটের চেষ্টায় সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
কালশী মোড় এলাকার বাউনিয়া বাঁধের কলাবাগান বস্তিতে সোমবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন ধরার খবর পায় ফায়ার সার্ভিস।
এ আগুন নেভাতে কাজ করে পল্লবী, মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আসা ১৫ ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার বলেন, “৭টা ৩২ মিনিটে আমাদের প্রথম ইউনিটটি এখানে উপস্থিত হয়। পরবর্তীতে আগুনের ভয়াবহতা দেখে আরও ১৪টি ইউনিট যুক্ত হয়। ১২৩ জন ফায়ার ফাইটার এবং স্থানীয় জনগণ, ভলিন্টিয়ার, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সহায়তায় আমরা ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই”।
তিনি বলেন, “আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে আরও কিছুক্ষণ সময় লাগবে। ঘরবাড়ি ভেঙে যাওয়ার কারণে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে এটা পরবর্তীতে জানানো হব “।