প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬ ১৯:৪৭ পিএম
আপডেট : ২৫ মে ২০২৬ ২১:৫১ পিএম
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: ভিডিও থেকে
ঢাকার মিরপুরের কালশীর একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।
মিরপুর কালশী মোড় এলাকার বাউনিয়া বাঁধের কলাবাগান বস্তিতে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার পর এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বর্তমানে আগুন নেভাতে কাজ করছে পল্লবী, মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের কর্মীরা কাজ করছেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে দুর্ঘটনাস্থলে পানির সংকট রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাত ৮টায় এ প্রতিবেদন লেখার সময় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। পরে আরও ইউনিট যোগ হয়ে ঘটনাস্থলে বর্তমানে ১৩টি ইউনিট কাজ করছে।
বিস্তারিত আসছে…