× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড্ডায় চিপস ফ্যাক্টরি থেকে দুই শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৬ ১৫:৪৬ পিএম

আপডেট : ২৫ মে ২০২৬ ১৫:৫০ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: উইকিপিডিয়া

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: উইকিপিডিয়া

ঢাকার বাড্ডায় চিপস ফ্যাক্টরি থেকে দুই শ্রমিকের দগ্ধ মরদের উদ্ধার করেছে পুলিশ।

পূর্ব বাড্ডা কবরস্থান রোড এলাকার আমির হোসেনের চিপস ফ্যাক্টরি থেকে রবিবার রাত ৪টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে স্টিল কারখানায় গলিত লোহা পড়ে ৪ শ্রমিক দগ্ধ

নিহতরা হলেন মোহাম্মদ মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)। মোস্তফা রংপুরের তারাগঞ্জ উপজেলার বড় কুমারপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে। মাহমুদুল হাসান একই উপজেলার কাজীপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। দুইজনেই কবরস্থান রোডের ওই ফ্যাক্টরিতে থাকতেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এসআই হারুন অর রশিদ জানান, আমরা খবর পেয়ে ভোর ৪টার দিকে পূর্ব পর্দার কবরস্থান রোডে আমির হোসেনে চিফস ফ্যাক্টরির ভেতর থেকে দগ্ধ অবস্থায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, “আশপাশের লোকজন থেকে জানতে পারি নিহত দুই যুবক ওই ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। আগুনের দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে, তবুও ময়নাতদন্তে প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা