× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়, পাবেন যারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৮:৪৪ পিএম

আপডেট : ২৪ মে ২০২৬ ১৯:৩০ পিএম

সিনিয়র সিটিজেন যাত্রীরা এনআইডি প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে ২৫% বিশেষ ছাড় পাবেন। ছবি: ডিএমটিসিএল ওয়েবসাইট

সিনিয়র সিটিজেন যাত্রীরা এনআইডি প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে ২৫% বিশেষ ছাড় পাবেন। ছবি: ডিএমটিসিএল ওয়েবসাইট

মেট্রোরেলে যাতায়াতে প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে রবিবার এই ঘোষণা দেওয়া হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনিয়র সিটিজেন (৬৫ বছর বা তদূর্ধ্ব) যাত্রীরা জাতীয় পরিচয়পত্র (NID) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে (Single Journey Ticket-SJT) ২৫% বিশেষ ছাড় পাবেন। পাশাপাশি একই পরিমাণ ছাড় পাবেন প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা। তবে তাদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

এত আরও বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম সোমবার দুপুর সাড়ে ১২টায় ফার্মগেট মেট্রো স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা