প্রতীকী ছবি
ঢাকার কয়েকটি এলাকায় সোমবার নয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন পেট্রোবাংলার গ্যাস বিল পরিশোধে তিতাস গ্যাসের প্রথম স্থান |
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন বা লিকেজ মেরামত কাজের জন্য সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা তারাবো বিশ্বরোড হতে রুপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি লাইনে সংযুক্ত সকল গ্রাহক এবং মুড়াপাড়া, কাঞ্চন, হাটাবো এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস।