× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জীববৈচিত্র্য দিবসে আলোকচিত্র প্রদর্শনী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৬ ২০:২০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সঞ্জীব চৌধুরী চত্ত্বরে উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সঞ্জীব চৌধুরী চত্ত্বরে উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সঞ্জীব চৌধুরী চত্ত্বরে “ওয়াল্ক ফর বায়োডায়রসিটি” পদযাত্রা ও “বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য”  উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বেঙ্গল পিস ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে সহ-আয়োজক ছিল ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।

এদিন সকাল সাড়ে ৭টায় রমনা পার্ক থেকে বের হয়ে মিরপুরের বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত পদযাত্রা করেন সদস্যরা। পরে বিকাল ৪টা থেকে টিএসসিতে চারজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের ১০০টি ছবি নিয়ে চিত্রপ্রদর্শনী করা হয়।

এই আয়োজন উপস্থিত ছিলেন লেখক ও পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। তিনি বলেন, এই যে বৈশ্বিক উষ্ণতা, এর মূলে রয়েছে পৃথিবীজুড়ে জীববৈচিত্রের ভয়াবহ সংকট। যত্রতত্র গাছ নিধন, পরিবেশের গুরুত্বপূর্ণ পশুপ্রাণী শিকার আমাদের ভয়ানক এক পৃথিবীর দিকে ঠেলে দিচ্ছে। 

বেঙ্গল পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাসফিকুল হাসান টনি বলেন, আমরা চেয়েছি পৃথিবীর মানুষকে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে। কিছু অসহিষ্ণু মানুষের কারণে গোটা দেশের জীববৈচিত্র হুমকির মুখে।

সেই দায়বদ্ধতা থেকে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে এই পদযাত্রার আয়োজন করেছি। 

এই আয়োজনে গণমাধ্যমের প্রতিনিধি, আলোকচিত্রী, পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা