× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তিনগরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে ৪ জন দগ্ধ

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৬ ১৬:১০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

শান্তিনগর ইন্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট স্পার্কিংয়ে ৪ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

আহত অবস্থায় উদ্ধার করে মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। আহতরা সবাই শান্তিনগরে ইষ্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সের কর্মচারী।

আহতরা হলেন মো. সোহরাব (২০), শামীম (১৮), সুজিত দাস (২৮) ও মোনায়েম হোসেন (৩৩)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রনি জানান, গতরাতে মার্কেটের বেসমেন্ট ১ এ শর্ট সার্কিট থেকে আহত হয়। পরে আমরা তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্নে নিয়ে আসলে দুজনকে ভর্তি দেওয়া হয়েছে, দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, “গতরাতে শান্তিনগরের ইন্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিট স্পার্কিংয়ে ৪ জন আহত হয়ে আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে দুজনকে আমরা ভর্তি দিয়েছি ও দুজনের জরুরি বিভাগের অবজারভেশন রাখা হয়েছে। তাদের সবার ইনহেলিশন বার্ন রয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা