× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন সাঈদুল হোসেন সাহেদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মে ২০২৬ ১৯:১৬ পিএম

আপডেট : ১৮ মে ২০২৬ ১৯:২৫ পিএম

সাঈদুল হোসেন সাহেদ। ফাইল ছবি

সাঈদুল হোসেন সাহেদ। ফাইল ছবি

ঢাকার পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে সাঈদুল হোসেন সাহেদকে মনোনীত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

সম্প্রতি এক আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

সাঈদুল হোসেন সাহেদ বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশনের সভাপতি এবং আজকাল পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বহুমুখী প্রতিভার অধিকারী সাহেদ ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবং ডাকসু সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রথম জাতীয় চলচ্চিত্র উৎসব কমিটির আহ্বায়ক ছিলেন। এছাড়া ডাকসুর মুখপত্র ছাত্রবার্তার সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে ছাত্রবার্তার বিশেষ সাময়িকী তুলে দিয়েছিলেন।

পেশাগত জীবনে তিনি দৈনিক দিনকাল পত্রিকার সাব-এডিটর এবং বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘দৃষ্টিকোণ’-এর গবেষক হিসেবে কাজ করেছেন। শিক্ষানুরাগী হিসেবেও তার বিশেষ পরিচিতি রয়েছে। ২০০৭ সালে মিরপুর বাংলা স্কুলের শিক্ষানুরাগী সদস্য থাকাকালীন মাত্র ১০ মাসের মধ্যে প্রতিষ্ঠানটিকে উচ্চ মাধ্যমিক কলেজে উন্নীত করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা