× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্যামপুরে অটোরিকশার ধাক্কায় ভ্যান উল্টে চালকের মৃত্যু

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৬:২৯ পিএম

আপডেট : ১৭ মে ২০২৬ ১৬:৪৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার শ্যামপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ভ্যান উল্টে মো. শফিকুল ইসলাম (৪০) নামের এক চালক নিহত হয়েছেন। 

শ্যামপুরের ধোলাইপাড় জালালাবাদ হামিদা সিএনজি পাম্পের সামনে রবিবার বিকাল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: শ্যামপুরে ট্রাকের ধাক্কায় হকার নিহত

নিহত শফিকুল ইসলাম গাইবান্ধার পলাশবাড়ী থানার রাজনগর গ্রামের শহীদ আলীর ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ঢাকার সবুজবাগের বাসাবো খেলার মাঠ সংলগ্ন এলাকায় বসবাস করতেন। তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মিজান এসব তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, বিকেলে শফিকুল ইসলাম তার ভ্যান নিয়ে জালালাবাদ সিএনজি পাম্পের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে গিয়ে শফিকুল গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা