× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যাসিবাদের ধ্বংসস্তূপ থেকে সমৃদ্ধির পথে এগিয়ে বাংলাদেশ: ড. মোশাররফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৬ ২১:২৭ পিএম

আপডেট : ১৬ মে ২০২৬ ২১:২৮ পিএম

দাউদকান্দি সদরে উপজেলা প্রশাসন আয়োজিত শনিবার দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন এমপি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দাউদকান্দি সদরে উপজেলা প্রশাসন আয়োজিত শনিবার দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন এমপি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশ দ্রুত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ, তারেক রহমানের গতিশীল নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

দাউদকান্দি সদরে উপজেলা প্রশাসন আয়োজিত শনিবার দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনিভাবে তলাবিহীন ঝুড়ির দেশকে ব্যাপক উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়েছেন। দেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র সুসংহত এবং সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন করেছেন। এতে জনগণের জীবনমান উন্নত হয়েছে। তাঁদের সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁর পিতা-মাতার আদর্শে অনুপ্রাণিত হয়ে একইভাবে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে সক্ষম হবেন। যা বিশ্ববাসী অবাক বিস্ময়ে দেখবে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা সমাজসেবা উপ পরিচালক নূরুল ইসলাম পাটোয়ারী, দাউদকান্দি এসি (ল্যান্ড) রেদওয়ান ইসলাম ও দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ বারী।

ড. মোশাররফ বলেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করি, বর্তমান ও আগামীর রাজনীতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অতীব গুরুত্বপূর্ণ। তার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে দ্রুততম সময়ে বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে।

সেই লক্ষ্যকে সামনে রেখেই জনগণের স্বপ্ন পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই আগামীতে দেশ দ্রুত এগিয়ে যাবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অসহায়, দু:স্থ এবং কৃষক পরিবারের কল্যাণে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণ করছেন।

আজও তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেছেন। ওই অনুষ্ঠানে দাউদকান্দি থেকে আমরাও লাইভে যোগ দিয়েছি।  

তিনি আরও বলেন, আজ দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের ৫৮৭ জন নারী ফ্যামিলি কার্ডের টাকা পেয়েছেন। আমি এইজন্য দাউদকান্দিবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিএনপির নীতিনির্ধারণী নেতা ড. মোশাররফ বলেন, তারেক রহমান কৃষিতে উৎপাদন বাড়াতে শহীদ জিয়ার  প্রবর্তিত কৃষি ও জনবান্ধব প্রকল্প- 'খাল খনন কর্মসূচি' আবারও চালু করেছেন। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে।

তিনি এরই মধ্যে রাষ্ট্রের প্রচুর জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে আপামর জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। দেশের মানুষ এখন তারেক রহমানকে নিয়ে নতুন নতুন  স্বপ্ন দেখছেন। মানুষ অনেক বেশী উচ্ছ্বসিত ও আশাবাদী হয়ে উঠেছে।

সভায় ড.খন্দকার মোশাররফ বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি যখনই ক্ষমতায় থাকে দেশ ও জনগণের জন্য কাজ করে। জনগণ নিশ্চিদ্র নিরাপদে, সুখ স্বাচ্ছ্যন্দে জীবন যাপন করতে পারে। এবারও বিএনপি ক্ষমতায় এসে জনগণের কল্যাণে কাজ করছে। মানুষ এইসব গণমুখী কর্মকাণ্ডের সুফল ইতোমধ্যে পেতে শুরু করেছেন।

বিশেষ অতিথি ড.খন্দকার মারুফ হোসেন বলেন,বিগত ফ্যাসিস্ট সরকার জুলুম নিপীড়ন চালিয়ে জাতিকে পথহারা করেছিলো। তারেক রহমান অগ্রপথিক হয়ে জাতিকে পথ দেখিয়ে এগিয়ে নিচ্ছেন। ইনশাআল্লাহ, তাঁর নেতৃত্বেই বাংলাদেশ দ্রুতই বিশ্বে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসাবে আত্মপ্রকাশ করবে।

তিনি বলেন,  বিগত ফ্যাসিবাদ সরকার পাবলিক পরীক্ষায় পাইকারী হারে কেবল পাশের সংখ্যা বাড়িয়েছে। শিক্ষার গুণগত মানোন্নয়ন করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকার পাশের হার নয়, শিক্ষার মানোন্নয়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

জনগণের সুখেদুঃখে পাশে থেকে সততার সাথে রাজনীতি করার জন্য ড.খন্দকার মারুফ নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভূইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক জসিমউদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম,যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার, এনামুল হক সফর তালুকদার ও কামাল হোসেন,

দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী,সদস্য সচিব কাউসার আলম সরকার প্রমুখ।

সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর যাবার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচরে ড.খন্দকার মারুফ হোসেন এবং দাউদকান্দি সেতু টোলপ্লাজায় ড.খন্দকার মোশাররফ হোসেন এমপি স্থানীয় বিএনপির নেতাকর্মী ও জনগণকে নিয়ে স্বাগতম জানান। এ ছাড়াও দাউদকান্দি বিশ্বরোড, শহীদনগর, গৌরীপুর, রায়পুর এবং ইলিয়টগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ বিপুলভাবে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা