প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মে ২০২৬ ২০:৫৭ পিএম
তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এরনা লিমিটেড ঢাকার বনানীতে তাদের নতুন এবং অত্যাধুনিক প্রিমিয়াম টেক শোরুমের যাত্রা শুরু করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এরনা লিমিটেড ঢাকার বনানীতে তাদের নতুন এবং অত্যাধুনিক প্রিমিয়াম টেক শোরুমের যাত্রা শুরু করেছে। সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এরনা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, করপোরেট ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এই প্রিমিয়াম শোরুমে গ্রাহকরা একই ছাদের নিচে বিশ্বের নামী-দামী ব্যান্ডের সব আধুনিক প্রযুক্তিপণ্য পাবেন। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ল্যাপটপ, গেমিং পিসি, কাস্টম পিসি, স্মার্টফোন, মোবাইল এক্সেসরিজ, গ্যাজেট, নেটওয়ার্কিং সল্যুশন এবং অফিস ইকুইপমেন্ট। বিশেষ করে আন্তর্জাতিক ব্র্যান্ড অনার এর স্মার্টফোন এবং সনি এর টিভি ও হোম অ্যাপ্লায়েন্সের এক বিশাল সংগ্রহ রয়েছে এই শোরুমে।