× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাস সংকট নিরসনে তিতাস এমডির সঙ্গে এমপি হামিদের বৈঠক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৬ ২১:৩৪ পিএম

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-৭ আসনের দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শাহ নেওয়াজ পারভেজের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন অত্র আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

পান্থপথস্থ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর প্রধান কার্যালয়ে মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে হামিদুর রহমান ঢাকা-৭ আসনের বিভিন্ন এলাকায় চলমান গ্যাস সংকট ও জনগণের দুর্ভোগের চিত্র তুলে ধরেন। তিনি এসময় তাদের অবগত করেন, রান্নার কাজে গ্যাসের অভাবে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। সমস্যা সমাধানের বিষয়ে কথা বলেন তিনি।

হামিদুর রহমানের দাবির প্রেক্ষিতে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহ নেওয়াজ দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

বৈঠক শেষে হামিদুর রহমান বলেন, জনগণের মৌলিক সমস্যা সমাধানই আমার প্রথম অগ্রাধিকার। গ্যাসের সমস্যার কারণে আমার নির্বাচনী এলাকার মানুষ কষ্টে আছে। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং আশা করছি খুব শীঘ্রই এলাকাবাসী এই সংকট থেকে মুক্তি পাবে।

জনগণের ভোগান্তি লাঘবে এবং এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা