× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বায়তুল মোকাররমের ফুটপাত থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৬ ২২:৩৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার পল্টন এলাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট সংলগ্ন ফুটপাত থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সোমবার সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট সংলগ্ন ফুটপাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। 

স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, মৃত ব্যক্তি ওই এলাকায় ভবঘুরে হিসেবে থাকতেন এবং সেখানেই ঘুমাতেন।

এসআই জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা