প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৬ ২০:১৩ পিএম
আপডেট : ০৮ মে ২০২৬ ২০:২৮ পিএম
কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোম তৈরির কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোম তৈরির কারখানায় আগুন লেগেছে।
ফায়ার
সার্ভিস শুক্রবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পায়।
তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার
সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, খবর পাওয়ার পর দ্রুততম সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।