× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা ডিসি অফিসে ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৬ ১৮:০৩ পিএম

আপডেট : ০৭ মে ২০২৬ ১৮:১১ পিএম

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম বৃহস্পতিবার বেলা ১১টায় এ ব্রেস্ট ফিডিং কর্নারের উদ্বোধন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম বৃহস্পতিবার বেলা ১১টায় এ ব্রেস্ট ফিডিং কর্নারের উদ্বোধন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে আসা মায়েদের জন্য আধুনিক ব্রেস্ট ফিডিং কর্নার বা মাতৃদুগ্ধ পানকক্ষ চালু করা হয়েছে। 

ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম বৃহস্পতিবার বেলা ১১টায় এ ব্রেস্ট ফিডিং কর্নারের উদ্বোধন করেন।

সরকারি সেবাকেন্দ্রগুলোকে আরও জনবান্ধব করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত নারী ও শিশুবান্ধব বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে আমরা কাজ করছি। জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদিন অসংখ্য সাধারণ মানুষ সেবা নিতে আসেন। তাদের মধ্যে অনেক মা থাকেন, যাদের সঙ্গে দুগ্ধপোষ্য শিশু থাকে। জনসমক্ষে শিশুদের বুকের দুধ খাওয়াতে গিয়ে এই মায়েদের বিড়ম্বনায় পড়তে হয়।

মায়েদের সেই অস্বস্তি দূর করতে এবং শিশুদের মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতেই বিশেষ এই কর্নার স্থাপন করা হয়েছে। এটি কেবল সেবাগ্রহীতাদের জন্যই নয়, বরং জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত নারী কর্মীদের কর্মপরিবেশকেও আরও স্বাচ্ছন্দ্যময় করবে বলে তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, নবনির্মিত ব্রেস্ট ফিডিং কর্নারটি অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মতভাবে সাজানো হয়েছে। এখানে মায়েদের বসার আরামদায়ক ব্যবস্থা, শিশুদের জন্য ছোট খেলনা এবং গোপনীয়তা রক্ষার জন্য প্রয়োজনীয় পর্দার ব্যবস্থা রাখা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এই উদ্যোগ এরই মধ্যে সাধারণ সেবাগ্রহীতা ও কর্মরত নারীদের প্রশংসা কুড়িয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও নেজারত ডেপুটি কালেক্টরসহ (এনডিসি) বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা