মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৬ ২০:৪৯ পিএম
আপডেট : ০৬ মে ২০২৬ ২২:২০ পিএম
গুলিবিদ্ধ শ্রমিক দল নেতা মো. রনি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীর কদমতলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মো. রনি (২৮) নামের এক শ্রমিক দল নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
তিনি কদমতলী থানার ৫৯ নং ওয়ার্ডের শ্রমিক দলের (ইউনিট) সাধারণ সম্পাদক।
কদমতলীর রসুলপুর এলাকায় বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় রনিকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই মো. হাসান বলেন, আমার ভাই লাকড়ির ব্যবসা করে। বিকালের দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপে মধ্যে গোলা গুলির ঘটনায় আমার ভাই গুলিবিদ্ধ হয়। পরে আহত অবস্থায় আমার ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
তিনি আরও জানান, রনির চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার বড়কুল পাটোয়ারী এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে। বর্তমানে কদমতলীর ঢাকা ম্যাচ নতুন কলোনি রেললাইন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা
মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ
ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান,
কদমতলী এলাকা থেকে রনি নামে
এক যুবক গুলিবিদ্ধ হয়ে
ঢাকা মেডিক্যালে এসেছে। তার বাম পায়ের
হাটুর উপরে গুলি লেগেছে।
জরুরি বিভাগে চিকিৎসা চলছে, বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে
অবগত করেছি।