বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ১৮:০১ পিএম
পুলিশ সুপার শামীমা পারভীন। ফাইল ছবি
ঢাকার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার শামীমা পারভীন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
এছাড়া একই দিনে বাগেরহাটে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে।
অপর এক প্রজ্ঞাপনে পুলিশের আরও ১০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।