ডেমরার আমুলিয়া এলাকায় টিনশেডের কালি তৈরির কারখানায় লাগা আগুন বৃহস্পতিবার ১টা ৫৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। ছবি: ফায়ার সার্ভিস মিডিয়া সেল
রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় টিনশেডের কালি তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে আগুণ নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
পরবর্তীতে আগুনের তীব্রতা বিবেচনায় আরও ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।