প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ১২:৪৮ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬ ১৩:৫০ পিএম
ডেমরায় কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আট ইউনিট। ছবি: সংগৃহীত
রাজধানীর ডেমরায় একটি টিনশেড কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আট ইউনিট।
ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় বৃহস্পতিবার সকাল এই অগ্নিকাণ্ড ঘটে। ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের তীব্রতা বিবেচনায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট যোগ দেয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, খিলগাঁও থেকে দুটি ইউনিটসহ মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানতে পারেনি ফায়ার সার্ভিস।