প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ১২:১১ পিএম
রেয়ার আল সামির। ফাইল ছবি
অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান ইন্টারঅ্যাক্টিভ কেয়ারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রেয়ার আল সামিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আল সামিরের বিরুদ্ধে আদাবর থানায় অর্থ আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে।
তিনি আরও বলেন, ২৯ জন গ্রাহকের কাছ থেকে পাঁচ কোটি টাকার বেশি অর্থ নিয়ে আত্মসাৎ করার ঘটনায় করা মামলায় আল সামিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।