× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরখাস্তের প্রতিবাদে অনশনে বিশ্বসাহিত্য কেন্দ্রের দুই কর্মকর্তা

ঢাবি প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ২০:৩১ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬ ২০:৫৩ পিএম

বিশ্বসাহিত্য কেন্দ্রের আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় অন্যায়ভাবে চাকরিচ্যুতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির ভ্রাম্যমাণ লাইব্রেরির দুই কর্মকর্তা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বসাহিত্য কেন্দ্রের আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় অন্যায়ভাবে চাকরিচ্যুতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির ভ্রাম্যমাণ লাইব্রেরির দুই কর্মকর্তা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বসাহিত্য কেন্দ্রের আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় অন্যায়ভাবে চাকরিচ্যুতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির ভ্রাম্যমাণ লাইব্রেরির দুই কর্মকর্তা। 

সোমবার তাদের এই আমরণ অনশন কর্মসূচি তৃতীয় দিনে গড়িয়েছে। এর আগে গত শনিবার দুপুর ২টা থেকে তারা এই কর্মসূচি শুরু করেন। 

অনশনরত দুই কর্মকর্তা হলেন— ভ্রাম্যমাণ লাইব্রেরির সহ-পরিচালক তৌকির আহাম্মেদ এবং কর্মকর্তা মো. এরফানুল হক।

আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্বসাহিত্য কেন্দ্রের অভ্যন্তরীণ আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় সম্প্রতি প্রতিষ্ঠানটির ১৮০ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে অন্তত ৬৫-৭০ জনকে বিনা নোটিশে বরখাস্ত করা হয়েছে। অথচ গত মাসেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নতুন করে জনবল নিয়োগ দিয়েছেন।

দীর্ঘ ২০ বছর ধরে বিশ্বসাহিত্য কেন্দ্রে কর্মরত থাকা সহ-পরিচালক তৌকির আহাম্মেদ বলেন, গত বছর অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। প্রতিষ্ঠানের যে আর্থিক দুর্নীতি, অনিয়ম— এগুলো আমরা চেয়েছিলাম যে এগুলো আর থাকবে না, প্রতিষ্ঠান ভালোভাবে চলুক। তার প্রতিদানে আসলে আজকে আমাদের এই ৬৫-৭০ জন মানুষের চাকরি নাই। চাকরি হারিয়ে এখন আমরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি।

অনশন কর্মসূচি পালন করা বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্মকর্তা মো. এরফানুল হক বলেন, আমরা আমরণ অনশন অব্যাহত রাখব। যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন বিহিত করছে না, ততক্ষণ পর্যন্ত আমরা অনশন এখানে অব্যাহত রাখব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা