× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানবসেবার ব্রত নিয়ে আল-ইসলাহ ফাউন্ডেশনের যাত্রা শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ১৮:০৬ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬ ১৮:২২ পিএম

মানবসেবার ব্রত নিয়ে আল-ইসলাহ ফাউন্ডেশনের যাত্রা শুরু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মানবসেবার ব্রত নিয়ে আল-ইসলাহ ফাউন্ডেশনের যাত্রা শুরু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মানুষের পাঁচটি মৌলিক চাহিদা—খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সেবামূলক সংগঠন আল-ইসলাহ ফাউন্ডেশন।

এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার সংগঠনটি তাদের মানবিক কার্যক্রমের সূচনা করে।

উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে মিরপুর পল্লবীতে অবস্থিত দারুত তাহফিজ মাদ্রাসা ও লিল্লাহি বোর্ডিংয়ের এতিম শিশুদের জন্য এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এসব দ্রব্যাদির মধ্যে ছিল ১ বস্তা (৫০ কেজি) চাল, ১০ কেজি ডাল, ৫২ কেজি পেঁয়াজ, ৫০ কেজি আলু, ১০ কেজি তেল, ২ কেজি রসুন এবং ৬ কেজি গরুর মাংসসহ আনুষঙ্গিক বাজার।

মানুষের পাঁচটি মৌলিক চাহিদা নিশ্চিতের লক্ষ্যে যাত্রা শুরু করল ‘আল-ইসলাহ ফাউন্ডেশন’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ


খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি এদিন দুপুরে ফাউন্ডেশনের নিজস্ব প্রজেক্ট তৃপ্তির আহারের উদ্যোগে মাদ্রাসার এতিম শিশুদের জন্য এক বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। শিশুদের সঙ্গে নিয়ে দুপুরের এই খাবারে অংশ নেন ফাউন্ডেশনের সদস্য ও অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-ইসলাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাকিব ইলাহী রব, সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন জয়সহ সংগঠনের অন্যান্য সদস্য ও উপদেষ্টামণ্ডলী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা