× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বনানীতে বাস চাপায় দুই দিনমজুর নিহত

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ২০:২২ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬ ২০:৩১ পিএম

ঢাকার বনানীতে যাত্রীবাহী বাসের চাপায় দুই দিনমজুর নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার বনানীতে যাত্রীবাহী বাসের চাপায় দুই দিনমজুর নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার বনানীতে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই দিনমজুর নিহত হয়েছেন। 

বনানী থানার চেয়ারম্যান বাড়ি সেতু ভবনের সামনে বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার মহিষবন্দী গ্রামের চান্দু মিয়ার ছেলে মো. সাগর (৪৫) এবং মিরপুরের ইশাখা রোডের বাসিন্দা অসীম উদ্দিনের ছেলে মো. মোসলিম উদ্দিন (৭৪)। তারা দুজনই পেশায় দিনমজুর ছিলেন। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার বিকালে ওই দুই ব্যক্তি সেতু ভবনের সামনে ফুটওভার ব্রিজের পিলারের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ‘ভূঁইয়া পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দুজনকে মৃত ঘোষণা করেন।

এসআই মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

তিনি আরও জানান, স্থানীয়দের ভাষ্যমতে বাসটি অত্যন্ত দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা লোকদের ওপর তুলে দেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা