প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ১৭:০১ পিএম
ঢাকার বনানীতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত
ঢাকার বনানীতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে , মহাখালী থেকে গাজীপুরের দিকে যাওয়ার পথে তৃতীয় লিঙ্গের লৈাকদের তোপের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে যায় বাসটি।
বনানী থানা পুলিশ জানায়, মহাখালী থেকে গাজীপুরগামী ভুঁইয়া পরিবহনের একটি বাস পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে ধাক্কা লাগে বাসটির। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়, এবং আরও কয়েকজন আহত হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
বনানী থানার ওসি (অপারেশন) মিলন মঈন ঘটনাস্থলে অবস্থান করছেন। তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হচ্ছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত দুইজন নিহতের খবর নিশ্চিত করেছেন তিনি। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।