প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ১৫:৪০ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬ ১৫:৪৪ পিএম
গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা সমাধানে জরুরি পাইপলাইন মেরামত কাজ শুরু করায় ঢাকার একাধিক এলাকায় বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাফিক্স: সংগৃহীত
গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা সমাধানে জরুরি পাইপলাইন মেরামত কাজ শুরু করায় ঢাকার একাধিক এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরখান, দক্ষিণখান ও আশকোনা এলাকায় চলমান পাইপলাইন মেরামত কাজের কারণে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহে এ অস্থায়ী বিঘ্ন দেখা দেবে।
একই সঙ্গে উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা, বিমানবন্দরসহ আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ আরও জানায়, জরুরি ভিত্তিতে মেরামত কাজ সম্পন্ন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
এ অবস্থায় সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।