× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবুজবাগে বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তাকর্মীর মৃত্যু

মেডিকেল প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ১৬:২১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার সবুজবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোবারক হোসেন (৪৫) নামের এক নিরাপত্তাকর্মীর নিহত হয়েছেন।

দক্ষিণ বাসাবো খেলার মাঠ এলাকায় মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত মোবারক হোসেন কুমিল্লা জেলার হোমনা থানার ডুমুরিয়া গ্রামে মোঙ্গল মিয়ার ছেলে। বর্তমান সবুজবাগের দক্ষিণ বাসাবো একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

সবুজঘাট থানার উপ-পরিদর্শক (এস আই) নরো উত্তম জানান, আমরা খবর পেয়ে  দক্ষিণ বাসাবো খেলার মাঠে বৈদ্যুতিক খুঁটি  পাশ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক খুঁটির আর্থিকের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত মোবারকের ভাগিনা সুমন জানান, তার মামা নিরাপত্তা কর্মীর কাজ করতেন বেশ কিছুদিন কাজে না গেলে পারিবারিক ভাবে আমার মামী পপি আক্তার কলহ্ হয়। তারপরে থেকে বাসায় ঠিকমত যাতায়াত করে না, মাদকের সঙ্গে জড়িয়ে যায় বলেও জানান তিনি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা