মেডিকেল প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ১৬:২১ পিএম
প্রতীকী ছবি
ঢাকার সবুজবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোবারক হোসেন (৪৫) নামের এক নিরাপত্তাকর্মীর নিহত হয়েছেন।
দক্ষিণ বাসাবো খেলার মাঠ এলাকায় মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত মোবারক হোসেন কুমিল্লা জেলার হোমনা থানার ডুমুরিয়া গ্রামে মোঙ্গল মিয়ার ছেলে। বর্তমান সবুজবাগের দক্ষিণ বাসাবো একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।
সবুজঘাট থানার উপ-পরিদর্শক (এস আই) নরো উত্তম জানান, আমরা খবর পেয়ে দক্ষিণ বাসাবো খেলার মাঠে বৈদ্যুতিক খুঁটি পাশ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক খুঁটির আর্থিকের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত মোবারকের ভাগিনা সুমন জানান, তার মামা নিরাপত্তা কর্মীর কাজ করতেন বেশ কিছুদিন কাজে না গেলে পারিবারিক ভাবে আমার মামী পপি আক্তার কলহ্ হয়। তারপরে থেকে বাসায় ঠিকমত যাতায়াত করে না, মাদকের সঙ্গে জড়িয়ে যায় বলেও জানান তিনি।