× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসআইসিআইপি-বিজিএমইএ’র আয়োজনে ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর ২০২৬’ অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ ১৭:৫৪ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬ ১৮:১৫ পিএম

বাস্তব কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর ২০২৬’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাস্তব কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর ২০২৬’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের শিল্পখাতে দক্ষ জনবল গড়ে তোলা এবং প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য বাস্তব কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর ২০২৬’। 

স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) যৌথভাবে শনিবার  এ কর্মশালার আয়োজন করে।

দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের মানবসম্পদ (এইচআর) প্রধানদের অংশগ্রহণে আয়োজিত কর্মশালায় শিল্পখাতের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর রহমান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রুমানা রশীদ। সভায় সভাপতিত্ব করেন মুনীর চৌধুরী এবং সঞ্চালনা করেন মো. আশফাকুর রহমান।

বক্তারা বলেন, একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হচ্ছে দক্ষ জনশক্তি। তারা উল্লেখ করেন, এসআইসিআইপি-বিজিএমইএ প্রোগ্রাম প্রশিক্ষণ ও চাকরির মধ্যে কার্যকর সংযোগ তৈরি করে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচন করছে।

কর্মশালায় অংশগ্রহণকারী মানবসম্পদ প্রধানরা শিল্পখাতের বর্তমান দক্ষতা-চাহিদা, প্রযুক্তিগত পরিবর্তন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের প্রবণতা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। এসব আলোচনা ভবিষ্যতে দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে আরও বাস্তবমুখী ও শিল্পবান্ধব করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা