× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

মেডিকেল প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ১৬:০৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা কেরানীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. রিপন (১৫) নামের এক  কিশোর নিহত হয়েছেন। 

কেরানীগঞ্জ মডেল থানাধীন পানগাঁও বাজার এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিপন চাঁদপুর জেলার মতলব উপজেলার বাড়ি ডাঙা গ্রামের আলামিন মিয়ার ছেলে।

নিহতের চাচা মো. মামুন জানান, রিপন একজন দোকান কর্মচারী। রাত ১১টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে  কেরানীগঞ্জ বনগাঁও এলাকায় আসামাত্রই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। পরে খবর পেয়ে তারা রিপনকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রিপন বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় থাকতেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা