মেডিকেল প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ২২:২৮ পিএম
প্রতীকী ছবি
ঢাকার কদমতলী থানার শনিরআখড়ায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক কিশোরীকে উদ্ধার করা হয়।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা জানান, আমার মেয়ে পড়াশোনার প্রতি মনোযোগ না থাকায় কোন স্কুলে ও মাদ্রাসাতে ভর্তি করা হয়নি। বাসাতেই কুরআন শিক্ষা দেওয়া হয়। বৃহস্পতিবার বিকালের দিকে পারিবারিক বিষয় নিয়ে মেয়েকে বকা দিলে তার নিজ রুমে গিয়ে ঘুমের ওষুধ খায়, এবং পরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। এরপর পরিবারের লোকেরা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।