মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ১৩:৫৪ পিএম
মাদ্রাসার আবাসিক কক্ষে সংঘর্ষে প্রাণ হারাল এক শিক্ষার্থী। প্রতীকী ছবি
ঢাকার সাভার থানাধীন হেমায়েতপুর একটি মাদ্রাসায় ‘দুই শিক্ষার্থীর মারামারির ঘটনা’য় মো. গোলাম রহিম (১৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
মাদ্রাসার আবাসিক কক্ষে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত রহিম হেমায়েতপুরের যাদুরচর গ্রামের আমিরুল ইসলামের ছেলে।বর্তমানে সে সে মাদ্রাসাটির আবাসিক কক্ষে থেকে পড়াশোনা করত।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে চারটার দিকে তকে মৃত ঘোষণা করে।
হাসপাতালে নিয়ে আসা নিহত শিক্ষার্থীর ভাই মো. রাব্বি জানান, আমার ভাই সাভার হেমায়েতপুর শরিয়াতুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী। রাতে আবাসিক কক্ষে আরেক শিক্ষার্থীর সঙ্গে হাতাহাতি হয় এতে গোলাম রাব্বী গুরুতর আহত হন।
পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাই। তবে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডি্যোলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান রাব্বি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালটির জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।