× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্যামপুরে ব্রিজের নিচ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ১২:০৯ পিএম

ঢাকার শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক বৃদ্ধার (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতীকী ছবি

ঢাকার শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক বৃদ্ধার (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতীকী ছবি

ঢাকার শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক বৃদ্ধার (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অচেতন অবস্থায় মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানা উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান বশির জানান, রাতের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধা নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে তাকে মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমরা ঘটনাস্থলের আশপাশের লোকদের জিজ্ঞেস করে ওই নারীর নাম পরিচয় জানতে পারিনি, তবে প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা