× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহাম্মদপুরে মাইক্রোবাসে আগুন, দগ্ধ ২

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ ১৬:৩৪ পিএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬ ১৬:৫০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকার মোহাম্মদপুরে চলন্ত মাইক্রোবাসে এসির গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে চালকসহ দুইজন দগ্ধ হয়েছেন। 

বেড়িবাঁধ এলাকায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—গাড়িচালক আবু হোসেন (৫২) এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবুল বাশার (৪০)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

দগ্ধ আবু হোসেনের স্ত্রী জেসমিন জানান, দুপুরে তারা মাইক্রোবাস নিয়ে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা দিয়ে যাচ্ছিলেন। গাড়িতে আগে থেকেই এসির গ্যাস লিকেজ ছিল, যা তারা টের পাননি। গাড়ির ভেতরে সিগারেট ধরানোর জন্য লাইটার জ্বালাতেই মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ জানান, দগ্ধদের মধ্যে আবু হোসেনের শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে। অন্যদিকে আবুল বাশারের দুই হাতে সামান্য দগ্ধ হয়েছে। তাদের দুজনকে জরুরি বিভাগের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা