× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবি মেট্রো স্টেশনে আটকে গেল শোভাযাত্রার মোটিফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ ১০:৫৪ এএম

ঢাবির মেট্রোরেল স্টেশন পার হওয়ার সময় আটকে যায় মোটিফ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাবির মেট্রোরেল স্টেশন পার হওয়ার সময় আটকে যায় মোটিফ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নতুন বছরকে বরণ করে নিতে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ আয়োজিত বৈশাখী শোভাযাত্রা। তবে মাঝেই ঘটেছে এক অঘটন।

ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে আটকে যায় শোভাযাত্রার মোটিফ। সকাল সাড়ে ৯টার দিকে শোভাযাত্রাটি ঢাবির মেট্রোরেল স্টেশন পার হওয়ার সময় ঘটে বিপত্তি। এতে থাকা বৃহদাকার তিনটি মোটিফ মেট্রোরেল স্টেশনের ছাদে আটকে যায়।

পাঁচটি মোটিফের মধ্যে দুটি হাতি আর ঘোড়া ঠিকভাবে পার হতে পারলেও, লাল ঝুটি মোরগ, দোতারা ও আরেকটি ঘোড়া পার করতে বাধে বিপত্তি। এসময় লাল ঝুটি মোরগের ওপরের ছোট একটি অংশ ভেঙে যায়। পরে রাস্তার ঢালু পাশ দিয়ে মোটিফগুলো পার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা